জাতীয় সংসদে জামায়াত এমপি আমির হামজার প্রশ্নকালে সরকারি দলের সদস্যদের টিপ্পনী ও স্পিকারের রুলিং
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন উত্থাপন করার সময় সরকারি দলের কয়েকজন সদস্যের টিপ্পনী ও হইচই করার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) সংঘটিত এই ঘটনায় তীব্র ক্ষোভ ও আপত্তি জানিয়ে জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী স্পিকারের কাছে রুলিং দাবি করেন এবং একে সংসদ সদস্যের অধিকার ক্ষুণ্নের শামিল বলে উল্লেখ করেন।
এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন আচরণ থেকে বিরত থাকতে হবে। বিগত ১৫ বছরের অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, বর্তমান সংসদ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত অত্যন্ত মর্যাদাপূর্ণ ও জ্ঞানী-গুণী ব্যক্তিদের নিয়ে গড়া একটি সংসদ। জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ও সংযত আচরণের আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
১২ ঘন্টা আগে
দেশ ও জাতি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ঘন্টা আগে
‘সরকারের ওপর রাজনৈতিক চাপ বজায় রেখে সংগঠন শক্তিশালী করা ও ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত
১২ ঘন্টা আগে
গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
১২ ঘন্টা আগে
জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২
৩
৫
৯
৩
৫
৭
৯