রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকারদলীয় সংসদীয় দলের সভায় দলের নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।”
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার ফেরা ও প্রত্যর্পণ চুক্তি প্রসঙ্গ: সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করার বিষয়টি আলোচনায় ওঠে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদীয় দলকে জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানান। এছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে বলে খবরে প্রকাশ পায়।
সরকার ও মন্ত্রীদের নির্দেশনা: সংসদীয় দলের বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলার পাশাপাশি স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার তাগিদ দেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংসদীয় দলকে অবহিত করেন এবং সরকারের কঠোর অবস্থানের কথা জানান।

অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
গঙ্গার পানিবণ্টন চুক্তি, শ্রমিক অসন্তোষ ও সারসংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের
১ ঘন্টা আগে
আইনসভাকে অবজ্ঞা না করে সময়মতো বিল পাঠানোর আহ্বান ডেপুটি স্পিকারের
৭ ঘন্টা আগে
আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান খোঁজা সবার কর্তব্য: জাতীয় সংসদে স্পিকার
৩ দিন আগে
পোশাকশ্রমিকদের বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ না করার আহ্বান এইচআরডব্লিউর
৩
৮
৬