পল্টন ট্রাজেডির মাধ্যমে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিলো: শিবির সভাপতি
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস তাণ্ডব ও হত্যাকাণ্ডের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের বীজ বপন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
শিবির সভাপতি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস হত্যাকাণ্ড দেশের গণতন্ত্রকে হত্যা করে একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের পথ সুগম করেছিল। সেদিনের রক্তক্ষয়ী ঘটনার সঠিক বিচার না হওয়ার কারণেই পরবর্তীতে বছরের পর বছর দেশে স্বৈরাচারী শাসন চেপে বসেছিল। ফ্যাসিবাদের চিরতরে অবসান ঘটাতে হলে পল্টন ট্রাজেডিসহ বিগত শাসনামলের সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের সুষ্ঠু ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
৩
২
৪
৭