মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম
রাজনৈতিক স্বার্থে যারা ধর্মকে ব্যবহার করে ভোট নেওয়ার চেষ্টা করেছে, তারা ভোটের জন্য দ্বিমুখী অভিনয় করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বগুড়ার শিবগঞ্জের উথলী উচ্চবিদ্যালয় মাঠ ও মোকামতলা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি কখনোই ধর্মীয় গোষ্ঠী বা সাধারণ মানুষের সঙ্গে ধোঁকাবাজি কিংবা অভিনয়ের রাজনীতি করে না। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত রয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতিহাসের প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব পর্যবেক্ষণ ও উৎসবে অংশ নেবেন। একই সঙ্গে পূজা উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রুহুল কবির রিজভী
১ দিন আগে
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ঢাকায় চিকিৎসাধীন দুজন
৫ দিন আগে
খুলনায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
৬ দিন আগে
মাদকসেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাদণ্ডপ্রাপ্ত, দল থেকেও বহিষ্কার
৩
২
৪
৭