গফরগাঁওয়ে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলা, সহ-সভাপতি-সেক্রেটারিসহ আহত ৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগকালে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অললি বাঁশতলী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম(হিরণ) খানের (অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য) নেতৃত্বে একটি দাওয়াতী টিম এলাকায় গণসংযোগে বের হয়। টিমটি অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা খুরশিদ, জসিম, মুমিন ও সোজন খানের নেতৃত্বে ২০-২৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলায় নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্তত ৭ জন গুরুতর আহত হন।
ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অনুরূপ সংবাদ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা
এমপি গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
বিবাহিত নারীকে হয়রানি ও ছবি ছড়ানোর হুমকি, ছাত্রদল নেতা গ্রেপ্তার
মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
১২ ঘন্টা আগে