'কৌশলে প্রশ্ন এড়িয়েছেন' দীপ, সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় ফের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর 'বন্ধুস্থানীয় ছোট ভাই' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার একটি আদালতে নৌ পুলিশের পক্ষ থেকে এই রিমান্ড আবেদন করা হয়। এর আগে প্রথম দফার চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও আসামি চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন বলে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর বাসা থেকে ডেকে নেওয়ার পরদিন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা হত্যা মামলায় ইতোমধ্যে দীপ ও এক তরুণীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অনুরূপ সংবাদ
১ সপ্তাহ আগে
৮০ লাখ টাকা 'ঘুষ দাবি', ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
১ সপ্তাহ আগে
চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার
১ সপ্তাহ আগে
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৯, ধর্ষণের শিকার ৬১৭ নারী ও শিশু
১ সপ্তাহ আগে
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড় ১২৯ জনের
৩
২
৪
৭