‘সরকার আমাদের বাধ্য করেছে রাজপথে নামতে’: নাসীরুদ্দীন পাটওয়ারী
গুমসহ বিভিন্ন বিষয়ে সংসদে সমাধান করা সম্ভব হলে ১১ দলীয় ঐক্যকে লং মার্চে যেতে হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, সরকারের কর্মকাণ্ডের কারণেই তাঁদের রাজপথে নামতে হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লং মার্চের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গুমের বিষয়ে সংসদে সমাধান করা গেলে তাঁদের লং মার্চে যাওয়ার প্রয়োজন হতো না। সংসদে আলোচনা হলে লং মার্চ কেন—সরকারের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে গুম ও অন্যান্য সমস্যার সমাধান করা সম্ভব হলে রাজপথে নামতে হতো না।
তিনি দাবি করেন, গুমের প্রতিবাদে এর আগে ১১ দলীয় জোট ও বিরোধী দলের নেতারা সংসদে কালো কাপড় বেঁধে ‘কালো দিবস’ পালন করেছেন। একই সঙ্গে সংসদ থেকে ওয়াকআউট করে সরকারের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পাটওয়ারী আরও বলেন, তাঁদের আন্দোলনের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে ওসমান হাদির বিচার, মানবাধিকার রক্ষা, গুমসংক্রান্ত আইন, সাইবার নিরাপত্তা আইন এবং এসআরবি বিলুপ্তকরণ। পাশাপাশি তিস্তাপাড়ের মানুষের সমস্যা সমাধান ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এদিকে আট দফা দাবিকে সামনে রেখে শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লং মার্চ শুরু হয়। উদ্বোধনী সমাবেশ শেষে রংপুরের উদ্দেশে লং মার্চের গাড়িবহর যাত্রা করে।
দিনাজপুরে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মশাল মিছিল
১৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে’: জামায়াত আমির
১৭ ঘন্টা আগে