রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে এবার কাফরুলে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, মহাখালী, আগারগাঁও ও মালিবাগ এলাকায় এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়। যাত্রাবাড়ীতে বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের বিস্ফোরণগুলোর ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘটনার সঙ্গে কাফরুলের বাসে আগুন দেওয়ার ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৬ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৬ ঘন্টা আগে