রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৪৬ গ্রেপ্তার, মামলা ৬১
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১টি মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মিরপুরে গ্রেপ্তার বেশি
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৫২ জন রয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮৬ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মতিঝিলে ৬৫ জন, গুলশানে ৪৯ জন, রমনায় ৩৬ জন, উত্তরায় ৩৫ জন, লালবাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ত্র ও মাদক উদ্ধার
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও নয়টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ম্যাগাজিনসহ একটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া এবং দুটি ডিবি জ্যাকেটও উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০টি ইয়াবা বড়ি, প্রায় ১৪ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল এসকাফ।
আরও যা উদ্ধার
ডিএমপির অভিযানে একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মুঠোফোন, দুটি গুলির খোসা, একটি ফয়েল পেপার ও ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৬ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৭ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৭ ঘন্টা আগে