খাল ও নদী খননের মাধ্যমেই ভূমিকম্প মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমাদের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে খাল ও নদী খননের মাধ্যমেই আমাদের ভূমিকম্প মোকাবেলা করতে হবে, কারণ খাল ও নদীর নাব্যতা এবং পানির স্তরের সঙ্গে ভূমিকম্পের গভীর যোগসূত্র রয়েছে।”
আজ বুধবার (২০ মে) গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন একটি অত্যাধুনিক ‘গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্র’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার বিপজ্জনক
প্রধানমন্ত্রী দেশের ভূগর্ভস্থ পানির আশঙ্কাজনক হ্রাসের চিত্র তুলে ধরে বলেন, “বিগত বছরগুলোতে ভূগর্ভস্থ যে বিপুল পরিমাণ পানি নিচ থেকে টেনে ওপরে তোলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। দেশের সব খাল ও নদী খনন করে যদি বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি আমরা চারদিকে ছড়িয়েও দিই, তবুও আগামী ২০ বছরে সেই শূন্যস্থান বা ভূগর্ভস্থ পানির স্তর আর রিচার্জ হবে না। তাই ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা আমাদের জন্য দিন দিন বিপজ্জনক হয়ে যাচ্ছে।”
সবার জন্য সুপেয় ও কৃষিকাজের পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারের মহাপরিকল্পনার কথা জানিয়ে তিনি ঘোষণা দেন, “সবার জন্য পানি নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ নির্মাণের পাশাপাশি বর্তমান বিএনপি সরকার তিস্তা ব্যারাজ প্রকল্পেও হাত দেবে।”
খাল খনন শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়
জনসংখ্যা বৃদ্ধির ফলে অপরিকল্পিত নগরায়ণের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ফসলি জমি কমে বাড়ি-ঘর, স্কুল-কলেজসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুপরিকল্পিত খাল খনন আমাদের কৃষি ও খাদ্যের টেকসই চাহিদা পূরণ করবে। খাল খনন কর্মসূচি আমাদের কাছে শুধু কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি দেশের অস্তিত্ব ও পরিবেশ রক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি জাতীয় পদক্ষেপ।”
ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। এ সময় মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এরপর তিনি কেন্দ্রের অভ্যন্তরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুরূপ সংবাদ
কন্যাশিশুর মৃত্যু ঘিরে আবেগঘন বার্তা আজহারির
আওয়ামী লীগ ব্যাক করেনি, ব্যাক করেছে তাদের দম্ভ ও মিথ্যাচার: আসিফ নজরুল
বিগত ১৯ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, হচ্ছে আধুনিক বিমানবন্দর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটানো হয়েছে: জামায়াত আমির
কন্যাশিশুর মৃত্যু ঘিরে আবেগঘন বার্তা আজহারির
৮ ঘন্টা আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
৮ ঘন্টা আগে
পে স্কেল নিয়ে নিশ্চিত অগ্রগতি, বাস্তবায়নের ইঙ্গিত
১০ ঘন্টা আগে
এবার বিচার বিভাগ নিয়ে জামায়াত আমীরের পোস্ট ভাইরাল
১৪ ঘন্টা আগে
রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পুলিশ
১৬ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের আবেগঘন পোস্ট
১৮ ঘন্টা আগে
কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে
২০ ঘন্টা আগে
এবার বিচার বিভাগ নিয়ে জামায়াত আমীরের পোস্ট ভাইরাল
১৪ ঘন্টা আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
৮ ঘন্টা আগে