তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় দাখিল ৯ম শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় ২০২৮ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, নৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাড্ডা কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
সহকারী সমন্বয়কারী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন।
আলোচক হিসেবে বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক রবিউল ইসলাম, মদিনা বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়া শরিয়ার শিক্ষার্থী হাসান আল বান্নাহ এবং উদ্ভাস-উন্মেশের পদার্থবিজ্ঞান প্রভাষক ও বুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থী শাহ মুস্তফা রেজা।
বক্তারা শিক্ষার্থীদের দাখিল পরীক্ষায় সফলতা অর্জনের জন্য পরিকল্পিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা, নৈতিকতা ও আত্মউন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তারা শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ইরশাদুল্লাহ আজহারিসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুরূপ সংবাদ
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিসি নিয়োগ দিলো বিএনপি সরকার
অফিশিয়ালি হল ছাড়লেন ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ
রাজনীতির ব্যস্ততা মাড়িয়ে ঢাবির মাস্টার্সে '৪-এ ৪' পেয়ে প্রথম শিবিরের সাজ্জাদ