মুমূর্ষু শিশু নূর নাহারের চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান
অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারা ৬ মাসের শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ও ‘সুরভি’র সংগঠক ডা. জুবাইদা রহমান। গণমাধ্যমে শিশুটির গুরুতর অবস্থার সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যা নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি। দীর্ঘদিনের অসুস্থতায় শিশুটির ওজন কমে মাত্র ৩ কেজিতে দাঁড়িয়েছে, যেখানে এই বয়সের স্বাভাবিক ওজন হওয়া উচিত ৭ থেকে ৯ কেজি। অর্থাভাব এবং পারিবারিক অবহেলার কারণে মা স্বর্ণা আক্তার প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে চিকিৎসা চালাচ্ছিলেন। এমনকি ঢাকা মেডিকেল কলেজ থেকেও তিনি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন।
ডা. জুবাইদা রহমানের উদ্যোগ: বিষয়টি ডা. জুবাইদা রহমানের নজরে এলে তিনি শিশুটির উন্নত চিকিৎসা ও সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে দায়িত্ব দেন।
চিকিৎসা সহায়তা প্রদান: ডা. জুবাইদা রহমানের নির্দেশে গতকাল বুধবার (১৩ মে) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে নূর নাহারের মায়ের সঙ্গে দেখা করে। তারা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন।
প্রতিনিধি দলটি অসহায় পরিবারটিকে আশ্বস্ত করে জানায় যে, শিশুটির উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তারা নিয়মিত পরিবারটির পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ এবং মশিউর রহমান মহান প্রমুখ। ডা. জুবাইদা রহমানের এই মানবিক উদ্যোগের ফলে মুমূর্ষু শিশুটির সুচিকিৎসার পথ সুগম হলো।
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
১৪ ঘন্টা আগে
মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন
১৫ ঘন্টা আগে
হাসি ও কান্না: ইসলামের দৃষ্টিতে মুমিনের জীবনদর্শন
১৫ ঘন্টা আগে