ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ ভিপি সাদিক কায়েমের
ঘটনার পর ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন—
“ওসমান হাদিকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।”
তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
হাদির ঘনিষ্ঠজনদের দোয়া প্রার্থনা
অন্যদিকে, ফেসবুকে এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন—
“আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।”
ঘটনার পর তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী
গুলিবর্ষণের ঘটনা তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে