এমপি নুসরাতের পুড়ে যাওয়া পৈতৃক বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধিদল
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পৈতৃক বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় একটি সংসদীয় প্রতিনিধিদল। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রতিনিধিদলের সদস্যরা। বিকেল তিনটায় ঘটনাস্থল পরিদর্শন শেষে তাঁদের একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
প্রতিনিধিদলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, ডা. মাহমুদা মিতু এমপি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর অন্তর্ভুক্ত রয়েছেন। এর আগে গত বুধবার দিবাগত রাতে ওই বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে এবং একে পেট্রলবোমা হামলা বলে দাবি করে এনসিপি। এ ঘটনায় ইতোমধ্যে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী একে বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা প্রকাশ করেছেন।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ও মশালমিছিল; স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা
১ ঘন্টা আগে
এমপি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
১৭ ঘন্টা আগে
নেতাদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিকাণ্ডের পর ঢাকাসহ সারাদেশে মাঠপর্যায়ে সক্রিয় হচ্ছে এনসিপি
১৭ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে এমপি নুসরাতের তীব্র ক্ষোভ: ‘‘কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’’
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
৪
৫
৬
৯