রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানায়, তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ বলেন,
“শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জরুরি ভিত্তিতে চিকিৎসা চলছে।”
তার সহকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলযোগে আসা দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তারা আরও জানান, হাদীর জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন রয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন,
“গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বিস্তারিত জানা যাচ্ছে।”
অন্যদিকে, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
“আমরা তথ্য পেয়েছি। টিম ঘটনাস্থলে কাজ করছে; প্রাথমিক তথ্য নিশ্চিত হলে জানানো হবে।”
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ হামলার ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে