Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

তফসিল ঘোষণায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

জাতীয় December 11, 2025 08:42 PM ৬৪ দর্শক
তফসিল ঘোষণায় প্রধান উপদেষ্টার অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশ নিয়ে গণভোটের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

প্রধান উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। তিনি মন্তব্য করেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ যে নতুন পথে এগোচ্ছে—এ নির্বাচন ও গণভোট সেই পথকে আরও সুদৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি দৃঢ় করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে—এই বিষয়ে তিনি আশাবাদী। নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে বলেও জানান তিনি।

রাজনৈতিক দল, গণমাধ্যম, সুশীল সমাজ ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এ নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের প্রক্রিয়া হিসেবে গ্রহণ করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক আচরণই দেশের অগ্রগতিকে আরও স্থিতিশীল করবে।

তিনি বলেন, “বাংলাদেশ আজ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে। সকলের দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব।”

এর আগে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেন যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

সিইসি জানান, সেদিন সারাদেশে ভোট উৎসব অনুষ্ঠিত হবে এবং ৩০০ আসনে একযোগে নির্বাচন সম্পন্ন হবে।

অনুরূপ সংবাদ