ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। দেশের নির্বাচনী ইতিহাসে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়া এটি প্রথম ঘটনা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন। তার বক্তব্য বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচারিত হয়।
মনোনয়ন জমা ও যাচাই-বাছাই
সিইসির ঘোষণানুসারে—
-
মনোনয়নপত্র জমার শেষ তারিখ: ২৯ ডিসেম্বর
-
যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
-
আপিল গ্রহণ: ১১ জানুয়ারি পর্যন্ত
-
আপিল নিষ্পত্তি: ১২ থেকে ১৮ জানুয়ারি
-
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
-
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
-
প্রচারণা চলবে: ২১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত
‘গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক নির্বাচন’ — সিইসি
তফসিল ঘোষণাকালে সিইসি বলেন, “বিভিন্ন কারণে এবারের নির্বাচন জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও অনন্য নির্বাচন। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন এটি।”
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজন নতুন অভিজ্ঞতা সৃষ্টি করবে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটি একটি বড় সুযোগ।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে