অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ সন্ধ্যা সোয়া ৬টায় যমুনায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ প্রসঙ্গে বলেন, “এটা আমার বলার এখতিয়ার নেই। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। দয়া করে একটু অপেক্ষা করুন।”
সেই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান। তবে কোন আসন থেকে কিংবা কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এর আগে তিনি জানান, তিনি ঢাকা থেকে নির্বাচন করার পরিকল্পনা করছেন। সম্প্রতি তিনি কুমিল্লা থেকে ভোটার পরিবর্তন করে ঢাকা-১০ এলাকার ভোটার হয়েছেন।
আসিফ মাহমুদ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহফুজ আলম।
পদত্যাগের পর তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা ও নতুন দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে সন্ধ্যার সংবাদ সম্মেলনে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে