বেগম রোকেয়া নারীমুক্তির পথ দেখিয়েছেন: ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও ৯ ডিসেম্বর দেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়াকে স্মরণ করে বেগম রোকেয়া দিবস উদ্যাপিত হচ্ছে—এতে আমি আনন্দিত।”
তিনি বলেন, এই অঞ্চলের নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। দিবসটি উপলক্ষে তিনি এই মহান নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নারীশিক্ষায় বেগম রোকেয়ার অবদান স্মরণ
প্রধান উপদেষ্টা বলেন, ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের মূল চাবিকাঠি ছিল শিক্ষা—এ উপলব্ধি থেকেই বেগম রোকেয়া সাহসিকতার সঙ্গে নারীশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখেন।
তিনি বলেন, বেগম রোকেয়ার হাতে শুরু হওয়া নারী উন্নয়নের যাত্রা আজও অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ
ড. মুহাম্মদ ইউনূস জানান, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে—
-
গ্রামীণ অসচ্ছল নারীদের আর্থসামাজিক উন্নয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচি,
-
গ্রামীণ এলাকায় দরিদ্র অন্তঃসত্ত্বা মায়েদের এবং শহরে স্বল্প আয়ের কর্মজীবী মায়েদের আর্থিক সহায়তা,
-
তৃণমূলে নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তায় ক্ষুদ্রঋণ কার্যক্রম,
-
প্রান্তিক নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও সহায়তা,
-
কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য মহিলা হোস্টেল পরিচালনা,
-
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা কার্যক্রম এবং
-
জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টার টোল-ফ্রি হটলাইন ১০৯।
পদকপ্রাপ্তদের অভিনন্দন
বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী অধিকার ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা।
তিনি আশা প্রকাশ করেন, ‘বেগম রোকেয়া দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে