নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নতুন বার্তা দিলেন ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের যে কোনো দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোট সংক্রান্ত নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
ইসি জানান, এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত করা হয়েছে। এর আগের নির্বাচনে ভোট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলত।
তিনি বলেন, তফসিল ঘোষণার দিন মাঠ পর্যায়ে মিটিং হবে। প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা বাড়ানো হবে। ভোটের আগের রাতেই ব্যালট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে।
প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত হবেন না।
ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস নির্বাচনের প্রয়োজনে খোলা থাকবে। নির্বাচনী পোস্টার সরানোর জন্য তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার সময় দেওয়া হবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার থেকে ব্যালট ছাপানো শুরু হবে।
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর