অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে দেশ একটি মূল্যবান সম্পদ হিসেবে দেখে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপসহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব। এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ও সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
উপদেষ্টা আরও বলেন, “দেশ তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞাকে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করে। আমরা তাঁকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারার অভিভাবকসুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য আমরা সবার দোয়া কামনা করছি।”
তিনি দেশবাসীর উদ্দেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
সূত্র: বাসস
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
১ দিন আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২৩ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৪ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২১ ঘন্টা আগে