বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানের তত্ত্বাবধানকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, “শুধু বিএনপি বা এর অঙ্গসংগঠন নয়, সারাদেশের সাধারণ মানুষ গভীর মনোবেদনা নিয়ে ম্যাডাম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।”
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।
দলের এই শীর্ষ নেতা আরও বলেন, “বহু ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।” তবে তিনি দৃঢ়তা ও সাহসের সঙ্গে সব সময় মানুষের পাশে ছিলেন বলে মন্তব্য করেন রিজভী।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা কখনো বৃথা যাবে না।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে