আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচক বলে অভিহিত করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান; বেঁধে দেওয়া দুই বছরের সময়সীমার মধ্যেই রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতের দাবি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি রায়ে নির্ধারিত দুই বছরের সময়সীমার মধ্যেই রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
পোস্টে রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্দশার অবসান কামনা করে তিনি উল্লেখ করেন, বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে প্রত্যাবর্তন নিশ্চিত করার মাধ্যমেই রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান ঘটাতে হবে।