গোপালগঞ্জের পাঁচ থানায় বেশ কিছু গ্রেপ্তার হলেও সংখ্যা জানাননি ডিআইজি, ১০ প্লাটুন বিজিবিসহ ২ হাজার পুলিশ মোতায়েন
গোপালগঞ্জে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জেলার পাঁচটি থানায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেপ্তারের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবির পাশাপাশি পুলিশ, আরআরএফ ও এপিবিএনের প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেশীয় অস্ত্রসহ মিছিল, বিএনপি নেতার বাড়ি ও যুবদল কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগের পাশাপাশি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স ও দলীয় কার্যালয়ের তালা ভাঙার ঘটনা ঘটে।
অনুরূপ সংবাদ
১১ ঘন্টা আগে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে: জাহেদ উর রহমান
১২ ঘন্টা আগে
দুই বছর পর মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া দলীয় কার্যালয়ে সভা ও বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
১২ ঘন্টা আগে
গোপালগঞ্জের সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়, জেলাটির বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
১২ ঘন্টা আগে
সহিংসতার পর গোপালগঞ্জে সাঁজোয়া যান, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা নিয়ে ১০ প্লাটুন বিজিবির টহল; ডিসি-এসপির পর ৩ ওসি বদলি
২
৩
৫
৯
৩
৫
৭
৯