গোপালগঞ্জের সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়, জেলাটির বাইরে তাদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
গোপালগঞ্জে লগি-বইঠা ও দেশীয় অস্ত্র নিয়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দলটির রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডই প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে দলটির আর কোনো অস্তিত্ব নেই।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রবিবার (১৫ নভেম্বর) দিনভর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের পাশাপাশি বিএনপি নেতার বাড়ি ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেন এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেন; যে পরিস্থিতিতে বর্তমানে জেলাটিতে বিজিবি মোতায়েন রাখা হয়েছে।
অনুরূপ সংবাদ
১১ ঘন্টা আগে
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় কেউ নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে: জাহেদ উর রহমান
১২ ঘন্টা আগে
গোপালগঞ্জের পাঁচ থানায় বেশ কিছু গ্রেপ্তার হলেও সংখ্যা জানাননি ডিআইজি, ১০ প্লাটুন বিজিবিসহ ২ হাজার পুলিশ মোতায়েন
১২ ঘন্টা আগে
দুই বছর পর মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়া দলীয় কার্যালয়ে সভা ও বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
১২ ঘন্টা আগে
সহিংসতার পর গোপালগঞ্জে সাঁজোয়া যান, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা নিয়ে ১০ প্লাটুন বিজিবির টহল; ডিসি-এসপির পর ৩ ওসি বদলি
২
৩
৫
৯
৩
৫
৭
৯