‘বর্তমান সরকারের গত আট মাসে সফলতা দৃশ্যমান নয়, বরং ব্যর্থতা দিন দিন প্রকট হচ্ছে: চরমোনাই পীর’
বর্তমান সরকারের গত আট মাসের দেশ পরিচালনায় কোনো ধরনের সফলতা দৃশ্যমান নয় উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ মানুষ আজ চরম মানবেতর জীবনযাপন করছে। রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর মূল্যায়ন তুলে ধরেন।
চরমোনাই পীর আরও উল্লেখ করেন যে, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পতিত রাজনৈতিক শক্তি ও দুর্বৃত্তরা নাশকতা চালাচ্ছে। পুলিশ ও বিভিন্ন সূত্রে ঢাকাসহ দেশের ১১টি জেলায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনার তথ্য এলেও প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা কার্যকরভাবে দমনে ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত কোনো একটি মৌলিক বিষয়েও সরকারের দৃশ্যমান ও ইতিবাচক কোনো সাফল্য দেখা যাচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মরহুম আল্লামা নুরুল হুদা ফয়েজীর স্মরণে আয়োজিত ওই সভায় দেশের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১
২
৩
৪
৫
৬
৪
৫
৭
৮
৯