নতুন কোনো বোকামি করলে চূর্ণকারী আঘাতের মুখোমুখি হবে আমেরিকা: ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চলমান হুমকি ও ‘ফাঁকা বুলি’র জবাবে ওয়াশিংটনকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শাকারচি। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের নতুন আগ্রাসন ওয়াশিংটনের জন্য এমন মারাত্মক পরিণতি বয়ে আনবে, যা অতীতে তারা কখনো দেখেনি।
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল শাকারচি এই কড়া প্রতিক্রিয়া জানান।
চূর্ণকারী আঘাত ও চরম অপমানের হুঁশিয়ারি
শাকারচি বলেন, "ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া অতিতের যুদ্ধে আমেরিকার যে কলঙ্ক বা অপমান হয়েছে, তা পুষিয়ে নিতে তারা যদি আবারও কোনো বোকামির পুনরাবৃত্তি করে, তবে এবার আরও বেশি চূর্ণকারী ও কঠোর আঘাত ছাড়া আর কিছুই মিলবে না।"
আরও পড়ুন : মৃত্যুর মুখে মাতৃত্বের জয়: বোমাবর্ষণের মধ্যেও ৩ নবজাতককে আগলে রাখা ইরানি নার্স নেদার গল্প
তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেন, যদি এই হুমকিগুলোর বাস্তবায়ন করার চেষ্টা করা হয় এবং ইরান ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ বা আগ্রাসন চালানো হয়, তবে মার্কিন সম্পদ ও তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ নতুন, আক্রমণাত্মক, আশ্চর্যজনক এবং একটি ঝড়ের মতো পরিস্থিতির মুখোমুখি হবে।
ট্রাম্পের নীতির সমালোচনা
মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা করে ইরানি এই সামরিক কর্মকর্তা বলেন, ওয়াশিংটন যদি ইরানের ওপর আগ্রাসন চালায়, তবে তারা নিজেদের তৈরি করা এক গভীর জলাভূমিতে (মহাবিপদে) তলিয়ে যাবে। আর এই পরিস্থিতি হবে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ নীতির সরাসরি ফল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এই শীর্ষ কর্মকর্তার এমন সরাসরি হুঁশিয়ারি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্পর্ককে আরও বেশি বৈরি ও মুখোমুখি অবস্থানে নিয়ে দাঁড় করাল।
অনুরূপ সংবাদ
মেয়েরা বিয়েতে চুপ থাকলেই ‘সম্মতি’, বাল্যবিয়ে নিয়ে তালেবানের নতুন পারিবারিক আইন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন কৌশল, ফি আদায়ের ঘোষণায় ট্রাম্পের নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি
মৃত্যুর মুখে মাতৃত্বের জয়: বোমাবর্ষণের মধ্যেও ৩ নবজাতককে আগলে রাখা ইরানি নার্স নেদার গল্প
দপ্তর বণ্টনে বিজয়ের কৌশল, মূল মন্ত্রণালয় নিজের নিয়ন্ত্রণে
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে