নটর ডেম ইউনিভার্সিটির প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন 'রুয়েট অগডাম'
নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত দেশব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইইউপিসি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দল ‘রুয়েট অগডাম’। প্রতিযোগিতায় মোট ৬টি সমস্যার সফল সমাধান করে দেশের অন্যান্য সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নেয় রুয়েটের এই দলটি।
শনিবার (১৬ মে) দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা মোট ৮৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে এই মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের সদস্যরা হলেন:
-
নাফিস আহমেদ (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ)
-
রেজওয়ান হোসাইন উৎসব (তড়িৎ ও কম্পিউটার কৌশল বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ)
-
ওয়াসিমুর রহমান (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ)
প্রতিযোগিতাজুড়ে চমৎকার ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে এই তিন তরুণ প্রোগ্রামার রুয়েটের জন্য এই বড় সাফল্য বয়ে আনেন।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘প্রতিযোগিতায় আয়োজক কর্তৃপক্ষ অনেক আন্তরিক ছিল। এমন একটি আসরে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা প্রযুক্তিতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। আমরা চাই প্রতিবছরই এই প্রতিযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকুক।’
এবারের প্রতিযোগিতার সমস্যাগুলো (Problems) প্রস্তুত করেছিল ‘সহজ কোডিং’। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মতে, সমস্যাগুলোর মান, বৈচিত্র্য এবং কঠিনতার বণ্টন ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও উপভোগ্য। অধিকাংশ সমস্যাই ছিল অ্যাডহক, ইনটুইশন ও গণিতভিত্তিক, যা পুরো প্রতিযোগিতাকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলেছিল।
অনুরূপ সংবাদ
যবিপ্রবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষককে অব্যাহতি
বুয়েটসহ ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা: প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর মশাল মিছিল ও ঘেরাও
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে