Saturday, 25 April 2026

ব্রেকিং নিউজ:

জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

জাতীয় April 25, 2026 02:22 PM ৩৩ দর্শক
জামায়াত আমিরের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মির্জা ফখরুলের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়-এ এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা ছাড়া কিছু নয়।

সম্প্রতি ডা. শফিকুর রহমান দাবি করেন, নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ করে ফলাফল পরিবর্তন করা হয়েছে এবং এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, যারা এ ধরনের ‘ভিত্তিহীন’ অভিযোগ করছে, তাদের অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে জনগণ অবগত রয়েছে এবং সে কারণেই তারা জনসমর্থন হারিয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ষড়যন্ত্রমূলক রাজনীতিতে বিশ্বাসী, তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা চালিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল

উল্লেখ্য, ১ মে’র কর্মসূচি সামনে রেখে আয়োজিত ওই যৌথসভা শেষে গণমাধ্যমের সামনে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

অনুরূপ সংবাদ