আবু সাঈদ হত্যা মামলা: আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চে তিনি সাক্ষ্য প্রদান করবেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশন সূত্র জানায়, মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে আজ সকাল ১০টার পর ট্রাইব্যুনালে হাজির হতে পারেন হাসনাত আবদুল্লাহ।
এর আগে ২৭ নভেম্বর মামলার ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এরপর আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করেন।
বিচারপ্রক্রিয়ার অগ্রগতি
গত ৬ আগস্ট আদালত ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ২৬ জন এখনো পলাতক। পলাতকদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—
এএসআই আমির হোসেন,
বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম,
কনস্টেবল সুজন চন্দ্র রায়,
ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী,
রাফিউল হাসান রাসেল ও
আনোয়ার পারভেজ।
আজ আদালতে প্রসিকিউশনের সূচনা বক্তব্য (opening statement) উপস্থাপন করার কথা রয়েছে গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে।
এর আগে ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী শুনানিতে অংশ নেন। তদন্ত সংস্থার প্রতিবেদন জমা পড়ে ২৪ জুন এবং মামলার আনুষ্ঠানিক অভিযোগ আদালতে গৃহীত হয় ৩০ জুন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করছেন গাজী এমএইচ তামিম, মিজানুল ইসলাম, মঈনুল করিম ও আবদুস সাত্তার পালোয়ান। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার গুরুত্বপূর্ণ অভিযোগ ও যুক্তিসংগত দিকগুলো আদালতের সামনে তুলে ধরেন।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে