জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর আর আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন করতে আগ্রহীদের https://admission.jnu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
কারা আবেদন করতে পারবেন
২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান এবং ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, যারা নির্ধারিত যোগ্যতা পূরণ করেছেন, তারা শুধুমাত্র আবেদন করতে পারবেন।
আবেদন ফি
-
ইউনিট ‘A, B, C, D’ : ১,০০০ টাকা (সার্ভিস চার্জসহ)
-
ইউনিট ‘E’ (চারুকলা) : ১,২০০ টাকা (সার্ভিস চার্জসহ)
মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, সেলফিন) এর মাধ্যমে ফি প্রদান করা যাবে।
ইউনিটভিত্তিক ন্যূনতম যোগ্যতা
-
ইউনিট A: বিজ্ঞান শাখা | মোট GPA ≥ ৭.৫০ (কোনোটিতে ৩.২৫-এর নিচে নয়)
-
ইউনিট B, C, D: সব শাখা | মোট GPA ≥ ৬.৫০ (কোনোটিতে ৩.০০-এর নিচে নয়)
-
ইউনিট E: সব শাখা | মোট GPA ≥ ৬.০০ (কোনোটিতে ২.৫০-এর নিচে নয়)
ইংরেজি মাধ্যম ও বিদেশি বোর্ডের শিক্ষার্থীরা তুল্যতা সাপেক্ষে আবেদন করতে পারবে। ও-লেভেল ও এ-লেভেল পাস প্রার্থীদের নির্দিষ্ট গ্রেড পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
-
ই-ইউনিট (চারুকলা): ১৩ ডিসেম্বর ২০২৫
-
এ-ইউনিট (বিজ্ঞান): ২৬ ডিসেম্বর ২০২৫
-
সি-ইউনিট (ব্যবসা অধ্যয়ন): ২৭ ডিসেম্বর ২০২৫
-
ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান): ৯ জানুয়ারি ২০২৬
-
বি-ইউনিট (কলা ও আইন): ৩০ জানুয়ারি ২০২৬
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে—
-
MCQ: ৭২ নম্বর
-
SSC ফল: ১০ নম্বর
-
HSC ফল: ১৮ নম্বর
ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
বি-ইউনিটের সংগীত/নাট্যকলা এবং ডি-ইউনিটের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে বাড়তি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। ইউনিট ‘E’-তে ব্যবহারিক ও MCQ—উভয়ই থাকবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষার্থীদের প্রবেশপত্র নির্ধারিত সময় অনুযায়ী ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে