সেনাবাহিনীকে আধুনিক ও পেশাদার বাহিনীতে গড়ে তোলার প্রত্যয়
চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীকে প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শপথ গ্রহণের মাধ্যমে নবীন কর্মকর্তাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব অর্পিত হয়েছে। তিনি দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বকে সেনাবাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করে ক্যাডেটদের সব পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সেনাবাহিনী প্রধান বলেন, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সামরিক চেতনা ও মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। তিনি নবীন অফিসারদের নিজ নিজ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম স্পেশাল কোর্সের ২০ জনসহ মোট ২০৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন নারী সেনা কর্মকর্তা রয়েছেন।
অনুষ্ঠানে সেরা চৌকশ ক্যাডেট হিসেবে ৮৯তম কোর্সের কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ‘সোর্ড অব অনার’ এবং সামরিক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।
পরে নবীন কর্মকর্তাদের মধ্যে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, ক্যাডেটদের অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে