খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পোস্টে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত তার চিকিৎসার প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তায় প্রস্তুত রয়েছে।
খালেদা জিয়া রোববার রাতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসকরা তার অবস্থাকে সংকটাপন্ন ঘোষণা করেন। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান সোমবার দুপুরে গণমাধ্যমকে জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। তিনি জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শ্বাস-প্রশ্বাসের জন্য উন্নত চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, কিডনির সমস্যা, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা ও চোখের রোগসহ একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২২ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে