ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকি অভিযুক্তদের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
দুদকের পক্ষ থেকে দায়ের করা মামলায় অভিযোগ ছিল, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার প্রভাব খাটিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।
আদালতসূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তদের প্রত্যেককে প্রচলিত আইন অনুযায়ী দণ্ডাদেশ দেওয়া হয়েছে। রায়ের পর আদালতে উপস্থিত আইনজীবী ও সংশ্লিষ্টদের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা গেছে।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আসামিপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, এই রায়ের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই আরও জোরদার হবে বলে তারা আশা করছেন।
বিস্তারিত তথ্য আসছে ............
অনুরূপ সংবাদ
বাজেটে কালো টাকা সাদা করার বিধান, কারা পাবেন এই সুবিধা?
বিরোধীদের এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকির দায়িত্ব নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’ সংশোধন হচ্ছে; মেটাকে ২৪ ঘণ্টায় কনটেন্ট সরাতে বাধ্য করার বিধান যুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর