ব্যবস্থা না বদলালে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে: জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, শাসক পালিয়েছে; কিন্তু দেশের শাসনব্যবস্থার মৌলিক কাঠামো এখনও একই রয়েছে। এই কাঠামো না বদলালে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, “আমাদের লড়াই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই একটি অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে। এই ব্যবস্থা সংস্কার ও পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।” তিনি বলেন, সামনে সুষ্ঠু নির্বাচন, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক জবাবদিহিতার আওতায় আনা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, জাতীয় পুনর্গঠনের এই সময়ে সবাইকে সচেতন ও সংগঠিত থাকতে হবে। শুধু সংবিধানে ভালো কথা লিখে দিলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র টিকে থাকে না। তাই মানুষের অধিকার ও একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে শক্তিশালী গণতান্ত্রিক শক্তির উত্থান জরুরি।
সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনে গণতন্ত্র মঞ্চ জোট মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। এতে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে