জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে (আইআরআই) এর প্রতিনিধি দলের সাক্ষাৎ
১৯ আগস্ট, মঙ্গলবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আইআরআই-এর প্রতিনিধি দলে ছিলেন আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সিমা, উপপরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে তারা ২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি—বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা করেন।
অনুরূপ সংবাদ
২১ মিনিট আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগে যুবশক্তির বিক্ষোভ
২৪ মিনিট আগে
জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
১ দিন আগে
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
১ দিন আগে
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
৪
৬
৮