দুধ আমদানির কোনো যৌক্তিকতা নেই: মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে এখনো দুধ আমদানি করতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের নিজস্ব উৎপাদনশক্তি থাকা সত্ত্বেও দুধ আমদানির কোনো যৌক্তিকতা নেই।
রোববার (১০ আগস্ট) বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন,
“যদি যথেষ্ট উদ্যোগ ও পর্যাপ্ত বিনিয়োগ হয় এবং বেসরকারি ও সরকারি সংস্থাগুলো মিলে কাজ করে, তাহলে আমরা নিজ দেশেই দুধের উৎপাদন বাড়াতে সক্ষম হবো। এলডিডিপি প্রকল্পের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা প্রাণিজ আমিষের ঘাটতি পূরণ করবে।”
তিনি আরও বলেন,
“নিরাপদ খাদ্য ও নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করাও আমাদের প্রধান লক্ষ্য। এতে শুধু খাদ্য সংকট নয়, স্বাস্থ্য সমস্যাও মোকাবেলা করা সম্ভব হবে।”
প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এই কর্মশালায় বরিশাল বিভাগের জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে