রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি মনোনীত ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ হিসেবে আখ্যা দিয়ে মূলধারার গণমাধ্যম ও বিএনপি সরকারের তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ১১-দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। টকশোতে ‘আওয়ামী লীগ ছাড়া জাতীয় সংলাপ সম্ভব নয়’ এবং ‘আওয়ামী লীগের জায়গায় হলে তিনি ক্ষমা চাইতেন না’—রুমিন ফারহানার এমন সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আন্দালিব রহমান পার্থের ভূমিকারও জবাবদিহি দাবি করেন তিনি।
পোস্টে আশরাফ মাহদি আরও অভিযোগ করেন, একটি নিষিদ্ধ সংগঠনের পক্ষে বয়ান তৈরির সুযোগ গণমাধ্যমে বাধাহীনভাবে দেওয়া হচ্ছে এবং দেশে ‘ডি-আওয়ামীফিকেশন’ বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে এ ধরনের মুখপাত্রদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনাই প্রথম কার্যকর পদক্ষেপ হওয়া উচিত।
অনুরূপ সংবাদ
১৬ ঘন্টা আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা আদায়ে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ ও রাজপথ দখলে রাখার কর্মসূচি ঘোষণা এনসিপির
১ দিন আগে
ক্ষমতার পরিবর্তে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য; নদী, সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা তাঁর লড়াইয়ের উত্তরাধিকার: এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
২ দিন আগে
যুক্তরাজ্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার কঠোর নিন্দা ও দায়ীদের বিচারের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
৩ দিন আগে