যুক্তরাজ্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশিদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার কঠোর নিন্দা ও দায়ীদের বিচারের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের
যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ও শেষে আওয়ামী লীগের কর্মীরা ডিম ও পানির বোতল নিক্ষেপসহ অতিথি ও এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে প্রায় ১০ জন আহত হন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী উল্লেখ করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে ব্রিটিশ আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশে কিংবা বিদেশে কোনো নাগরিককে তাঁর গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতপ্রকাশের জন্য সহিংসতার মুখোমুখি হওয়া কোনোভাবেই উচিত নয় বলে সরকার পুনর্ব্যক্ত করেছে।
অনুরূপ সংবাদ
১৬ ঘন্টা আগে
আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও গঙ্গা চুক্তির ন্যায্য হিস্যা আদায়ে ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভ ও রাজপথ দখলে রাখার কর্মসূচি ঘোষণা এনসিপির
১৭ ঘন্টা আগে
রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ আখ্যা দিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ায় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি মনোনীত ১১-দলীয় জোটের প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী
১ দিন আগে
ক্ষমতার পরিবর্তে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল মাওলানা ভাসানীর রাজনীতির মূল লক্ষ্য; নদী, সীমান্ত ও জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা তাঁর লড়াইয়ের উত্তরাধিকার: এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম
৩ দিন আগে