প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত
ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সাড়ে ১০ মাস পার হলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং অভিযোগপত্রও জমা পড়েনি।
গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে সংঘটিত ওই হামলায় বিভিন্ন সময়ে মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তাঁদের সবাই জামিনে মুক্ত রয়েছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ডার্ক ওয়েব বা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও নতুন করে উল্লেখযোগ্য কাউকে শনাক্ত করা যায়নি। ফলে এখন দ্রুত অভিযোগপত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
গোপালগঞ্জে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
২ ঘন্টা আগে
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
১ সপ্তাহ আগে
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
১ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল
১
২
৩
৪
৫
৭
৮
২
৪
৭