বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্তি পান। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি হওয়ায় তাঁর মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
উল্লেখ্য, গত ২ অক্টোবর বিমানবন্দর এলাকায় ট্রলি-সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। সাবেক এই সংসদ সদস্য গত বছর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছিলেন।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
গোপালগঞ্জে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
২ ঘন্টা আগে
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
১ সপ্তাহ আগে
প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত
১ সপ্তাহ আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল
১
২
৩
৪
৫
৭
৮
২
৪
৭