ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আরও একবার পেছাল। এ নিয়ে মামলাটিতে প্রতিবেদন দাখিলের সময় একুশ দফায় পেছাল।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ৭ ডিসেম্বর নতুন দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এ ঘটনায় করা মামলায় এর আগে ডিবি পুলিশ অভিযোগপত্র দিলেও বাদী নারাজি দেওয়ায় আদালত মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
গোপালগঞ্জে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর তিন প্লাটুন বিজিবি মোতায়েন
২ ঘন্টা আগে
ধর্ষণ মামলা ছাড়া রাজনৈতিক প্রকৃতির হত্যা মামলাও প্রত্যাহার করা হবে: সংসদে আইনমন্ত্রী
১ সপ্তাহ আগে
প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত শেষ হয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত
১ সপ্তাহ আগে
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
১
২
৩
৪
৫
৭
৮
২
৪
৭