লালমাটিয়ায় সাবেক এমপি আজিজুল হক আটক, পরে গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রদলের সহযোগিতায় আটক
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ধস্তাধস্তিতে আহত, হাসপাতালে
পুলিশ জানিয়েছে, আটকের সময় ধস্তাধস্তিতে আজিজুল হক আহত হন। তাঁর শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে পরে পুলিশি পাহারায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত বলে পুলিশ জানিয়েছে।
২০১৪ সালে এমপি নির্বাচিত হন
খন্দকার মো. আজিজুল হক পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
তাঁর বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের
২ ঘন্টা আগে
ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক
১৮ ঘন্টা আগে
সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে