রাজধানীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে প্রতিশ্রুতিশীল লেখক ও সাহিত্যিকদের জাতীয় পর্যায়ের সংগঠন ‘মুক্তিসরণি সাহিত্য সংঘ’। সংগঠনটি এই পৈশাচিক হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি লেখক, সমাজকর্মী ও আইনজীবী আমিনুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট এ আহ্বান জানান।
বিবৃতিতে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মামুন বলেন, "আইনের শাসন প্রতিষ্ঠার প্রথম শর্তই অপরাধীকে দ্রুততম সময়ে কাঠগড়ায় দাঁড় করানো। শিশু রামিসার পরিবারের বুকফাটা আর্তনাদ আমাদের বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। অপরাধী যে-ই হোক—কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব যেন তাকে বাঁচাতে না পারে।"
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট বলেন, "যে বয়সে রামিসার হাতে খেলনা থাকার কথা, সেই বয়সে তাকে নরপশুর লালসার শিকার হয়ে লাশ হতে হলো। আমরা কলম সৈনিক। রামিসার এই নির্মম পরিণতি দেখে আমাদের কলম লজ্জায় ও ক্ষোভে কেঁপে উঠছে। রামিসা হত্যার বিচার না হওয়া পর্যন্ত মুক্তিসরণি সাহিত্য সংঘ লড়াই জারি রাখবে।"
এদিকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও শিশুসাহিত্যিক আহমাদ স্বাধীন ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাত্র কয়েকদিন আগে যে শিশুটি হেসে-খেলে বেড়িয়েছে, আজ সে কবরে। এই পৈশাচিক বর্বরতা কোনো সুস্থ সমাজ বা রাষ্ট্রের চিত্র হতে পারে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।"
বিবৃতিতে মুক্তিসরণি সাহিত্য সংঘের পক্ষ থেকে রামিসার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের আইনি ও নিরাপত্তা সহায়তা প্রদানের দাবি জানানো হয়।
যৌথ এই বিবৃতিতে দেশের ৫১ জন বিশিষ্ট কবি, লেখক ও সাংবাদিক স্বাক্ষর করেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন—সব্যসাচী লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, ছড়াসাহিত্যিক ও সিদ্দিকীয়া পাবলিকেশন্সের প্রকাশক মালেক মাহমুদ, লেখক ও প্রকাশক সাঈদ বারী, লেখক ও কণ্ঠশিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার, ভিওডি বাংলার হেড অব নিউজ রেজাউল করিম হীরা, ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক রুদ্র রাসেল, লেখক ও দৈনিক আমার দেশের ফিচার সম্পাদক বিউটি হাসু এবং পরিবেশকর্মী ও কবি ইকবাল হোসেন রোমেছ প্রমুখ।
হঠাৎ জামায়াত আমীরের আবেগঘন পোস্ট
২ দিন আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
২ দিন আগে
কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে
২ দিন আগে