রাজধানীতে অবুঝ শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য দায়ী 'নরপশু' হত্যাকারীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেছেন তিনি।
আজ বুধবার (২০ মে) সকালে নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে বিরোধীদলীয় এই নেতা এ দাবি জানান।
'তোমার কাছে মানবতা লজ্জিত'
নিহত শিশু রামিসার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির তাঁর পোস্টে লেখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটোনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।”
আরও পড়ুন : নিষ্পাপ রামিসার হত্যাকারী নরপশুর অতি দ্রুত ফাঁসি চাই: জামায়াত আমির
হত্যাকারীকে তীব্র ধিক্কার ও লানত জানিয়ে ডা. শফিকুর রহমান আরও বলেন, “তুমি চলে গেছ—তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।”
পোস্টের শেষাংশে তিনি শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করেন, “আল্লাহ তা'আলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে এই কঠিন শোক কাটিয়ে উঠতে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।”
ফুঁসে উঠেছে সাধারণ মানুষ
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর এই নিষ্পাপ শিশুটিকে নির্মমভাবে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে খুনিকে অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে এনে সর্বোচ্চ শাস্তির দাবি তুলছে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরাও ন্যায়বিচারের দাবিতে রাজপথে ও অনলাইনে সোচ্চার হয়েছেন।
অনুরূপ সংবাদ
চাঁদাবাজির অভিযোগে আটক এমপি মান্নানের ছেলে সজীব মুচলেকায় মুক্ত, যুবদল থেকে বহিষ্কার
হঠাৎ রাতে জামায়াত আমীরের পোস্ট
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল