শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষামন্ত্রীর কাছে ফাহাম আব্দুস সালামের ৩ দফা প্রস্তাব
দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে একটি সুপরিকল্পিত, সুশৃঙ্খল এবং আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে শিক্ষামন্ত্রীর কাছে তিনটি সুনির্দিষ্ট প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেছেন বিশিষ্ট লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। সোমবার (১৮ মে)* সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবিগুলো জানান।
তিনি মনে করেন, দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রথম এবং প্রধান ধাপ হলো পুরো ব্যবস্থাকে একটি কঠোর শৃঙ্খলার (Discipline) মধ্যে নিয়ে আসা।
পাঠকদের জন্য ফাহাম আব্দুস সালামের ফেসবুক স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো:
‘আমি শিক্ষামন্ত্রীর কাছে যে ৩টা জিনিস আপাতত আশা করি।’
১. ২০২৭ এ বাংলাদেশের ৩ মিডিয়াম স্কুল কলেজের সুস্পষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকবে এবং সেটা জানুয়ারিতেই দিয়ে দেওয়া হবে। এক চুল এদিক সেদিক হতে পারবে না।
২. ২০২৮ সাল থেকে বাংলাদেশের ৩ মিডিয়াম স্কুলের একাডেমিক ক্যালেন্ডার অভিন্ন হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ২৭ তারিখ থেকে মার্চের ১৬ তারিখ পর্যন্ত যদি স্কুল বন্ধ থাকে - ৩ মিডিয়াম স্কুলেই একই সাথে বন্ধ থাকবে। কীভাবে সমন্বয় হবে - সেটা শিক্ষকদের ডেকে একসাথে নিশ্চিত করুন।
৩. ২০২৭ সাল থেকে প্রতিটা বিষয়ের প্রতিটা ক্লাসের একটা কোড নাম্বার থাকবে এবং ঐ ক্লাসে কী পড়ানো হবে - সেটা আগে থেকেই বছরের শুরুতে ইন্টারনেটে জানিয়ে দেয়া হবে। ধরেন যে ৭ম শ্রেণীর ইংরেজি ১ম পত্রের নবম ক্লাস। এর কোড নাম্বার হতে পারে ENG01-07-009 . এই নবম ক্লাসটি যেই তারিখেই অনুষ্ঠিত হোক - ক্লাসে যে কন্টেন্ট পড়ানো হবে - সেটা মন্ত্রণালয় ঠিক করবে টেক্সটবই অনুযায়ী। আপনারা যদি আগে থেকেই ক্লাসের কন্টেন্ট ফিক্স করেন - য়ুটিউবে দেখবেন যে সেই ক্লাসের কন্টেন্ট বানানো হবে শত শত। কিন্তু এর মূল কন্টেন্ট সেন্ট্রালি ফিক্স করতে হবে।
দয়া করে কোনো বিষয় মন্ত্রণালয়ের পাবলিক সার্ভেন্টদের দিয়ে ঠিক করবেন না। শিক্ষকদের ডাকুন - সামনে ক্যালেন্ডার দিন ও AI ব্যবহার করতে বলুন। তাদের নিজেদের ফিক্স করতে বলুন। কিন্তু যেটা ফিক্সড হবে সেখান থেকে এক চুল নড়বেন না। আগে থেকেই বলুন যে আমরা ২০২৮ সালে এই এই কাজ করবো - যেন কোনো প্যারেন্টস কমপ্লেইন না করে যে আমাদেরকে হুট করে বিপদে ফেলা হয়েছে।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর প্রথম স্টেপ হলো পুরা দেশকে ডিসিপ্লিনের মধ্যে আনা। স্ট্রাকচার ঠিক করতে হবে এবং সেক্ষেত্রে কাওকে কোনো প্রতিষ্ঠানকে ক্রিয়েটিভিটির সুযোগ দেবেন না।
অনুরূপ সংবাদ
এমপি হওয়া বড় কথা নয়, মানুষের কল্যাণ করাই আমাদের লক্ষ্য: ডা. খালিদুজ্জামান
আইনশৃঙ্খলার চরম অবনতি, সুন্দরবনে হত্যা ও গ্রাফিতিতে বাধার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ
চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি আঁকায় পুলিশের বাধা, ধস্তাধস্তি; ফেসবুকে ছাত্রদল নেতার তীব্র ক্ষোভ
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
১ দিন আগে