মেঘনার ভাঙন রোধে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা: পানিসম্পদ মন্ত্রী
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে উপকূলীয় অঞ্চলে নদী ভাঙন রোধে জরুরি কাজ শুরু হয়েছে এবং আগামী অর্থবছরে নোয়াখালীর উপকূলীয় এলাকায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
আজ রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কাটাখালি ঘাটে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : রাজনীতির নামে অরাজকতা করলে কেউ বসে থাকবে না: চাঁদপুর-এ প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রী বলেন, “বরাবরই প্রকৃতির সাথে যুদ্ধ করে উপকূলীয় অঞ্চলের লোকজনকে বসবাস করতে হয়। এ নদীর পাড়ে যারা থাকে, তাদের সবসময় ভাঙন, প্লাবন ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। এসব বিষয় মাথায় রেখে ইতোমধ্যে বর্ষাকে সামনে রেখে ভাঙন রোধে জরুরি কাজ শুরু করেছি। আরও কিছু জায়গায় ভাঙন রোধে কাজ করা হবে।”
উপকূলীয় অঞ্চলে সরকারের বিশেষ নজর
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “হাতিয়া, উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ নদী ভাঙন এলাকায় সরকারের বিশেষ নজর রয়েছে। অনেকগুলো প্রকল্পও আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। এর বাইরে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা নদী ভাঙন রোধে স্থায়ী কিছু কাজ করা। সে অনুযায়ী এ এলাকায় যেখানে কাজ করা বেশি জরুরি, সেখানে স্থায়ীভাবে আমরা কিছু কাজ করবো। চলমান স্টাডি রিপোর্ট শেষ হওয়ার পর আগামী অর্থবছরেই আমরা এ কাজগুলো শেষ করার চেষ্টা করবো।”
উপস্থিত ছিলেন যারা:
এর আগে, পানিসম্পদ মন্ত্রীকে নদী ভাঙন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে