রাজনীতির নামে অরাজকতা করলে কেউ বসে থাকবে না: চাঁদপুর-এ প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতির নামে কেউ অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে দেশের মানুষ বসে থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সামনের দিন হবে দেশ গড়ার রাজনীতি এবং মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।
শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুরে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ শেষে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশের সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
আরও পড়ুন : মোটরসাইকেলে নতুন অগ্রিম করের প্রস্তাব এনবিআরের, প্রত্যাহারের দাবি ডা. শফিকুর রহমানের
উন্নয়নে জনশক্তির ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “বাইরে থেকে এসে কেউ আমাদের দেশ গড়ে দেবে না। আমাদের নিজেদেরই দেশ গড়তে হবে। দেশের ২০ কোটি মানুষের হাতকে যদি ৪০ কোটি কর্মক্ষম হাতে রূপান্তর করা যায়, তবেই দেশ দ্রুত এগিয়ে যাবে। বিএনপির প্রতিটি কর্মসূচি এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণেই নিবেদিত।”
শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা
সমাবেশে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ডিগ্রি (স্নাতক) পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করে দেওয়া হবে। পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হবে।
শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী বাজেটে শিক্ষার ওপর সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হবে। বিশেষ করে শিক্ষকদের আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের জন্য বাজেটে আলাদা বরাদ্দ দেওয়া হবে।”
চাঁদপুরে ইপিজেড করার আশ্বাস স্থানীয় উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চাঁদপুরের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাস্তবসম্মত ও সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে যত দ্রুত সম্ভব চাঁদপুর-এ একটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) স্থাপন করা হবে, যা এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে