রাস্তায় থাকা দলগুলো জামায়াতের 'বি টিম': সাংবাদিক আনিস আলমগীর
বর্তমানে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোকে জামায়াতে ইসলামীর ‘বি টিম’ বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। একই সঙ্গে দেশে একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিস আলমগীর বলেন, “দেশের বৃহত্তর একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে আছে, আরেকটি রাজনৈতিক দল ক্ষমতায় এবং অপর একটি দল বিরোধী দলে রয়েছে। এখন তাদের এ-টিম, বি-টিম, সি-টিম সবই আছে। এছাড়া আর কোনো (কার্যকর) রাজনৈতিক দল নেই। জামায়াতের ‘বি টিম’ হিসেবে যারা আছে, তারা সবাই এখন রাস্তায় রয়েছে।”
কার্যকর বিরোধী দলের প্রয়োজনীয়তা
একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য শক্তিশালী বিরোধী দলের ওপর জোর দিয়ে তিনি বলেন, “বাংলাদেশে একটি বৃহত্তর রাজনৈতিক দল, যেটি প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে— তেমন শক্তির উত্থান হওয়া খুব জরুরি। জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তারা যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারেনি, তবে অতীতে তাদেরও অনেক ঐতিহাসিক ভূমিকা ছিল।”
আরও পড়ুন : রাজনীতির নামে অরাজকতা করলে কেউ বসে থাকবে না: চাঁদপুর-এ প্রধানমন্ত্রী
তিনি আরও যোগ করেন, “বিরোধী দলে থাকা মানেই শুধু সরকারি দলের সঙ্গে সবসময় ঝগড়া করা নয়। জাতীয় পার্টি সরকারের প্রতি বেশি সহানুভূতি দেখাতে গিয়ে নিজেদেরই রাজনৈতিক ক্ষতি ডেকে এনেছে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, “অধ্যাপক ইউনূসের শাসনামলে যে দুর্যোগের মধ্য দিয়ে আপনারা দিন পার করেছেন, তার অবসান ঘটে বর্তমানে একটি রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে। আমার মনে হয়, বর্তমান সরকারকে যেমন সহযোগিতা করার প্রয়োজন রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোর নিজস্ব মতাদর্শ জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে সংগ্রাম, সেটিও অব্যাহত রাখা উচিত।”
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে