সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা আজ, অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আজ রোববার (১৭ মে) দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আরও পড়ুন : রাজনীতির নামে অরাজকতা করলে কেউ বসে থাকবে না: চাঁদপুর-এ প্রধানমন্ত্রী তারেক রহমান
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা।
রাজনীতির পাশাপাশি তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ শিল্পগোষ্ঠী 'একমি গ্রুপ'-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশের শিল্প খাত ও অর্থনীতিতে তার অবদান অনস্বীকার্য।
রাজনীতিতে তিনি মুন্সীগঞ্জের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে ১৯৯৬ এবং ২০০১ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার গঠিত হলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
তার এই প্রয়াণে দেশের রাজনৈতিক ও শিল্পাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে